• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব ১৬ ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: প্রেস সচিব সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন: জামায়াত বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট নির্বাচনি দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা টাকা ও ক্ষমতার প্রলোভনে ইসলামী আন্দোলন আপস করেনি: চরমোনাই পীর শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

শ্রীপুরের মুলাইদ এলাকায় ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ২৩ বার
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নে মুলাইদ রঙ্গিলা বাজার এলাকা থেকে শুরু হওয়া বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এর পক্ষে ধানের শীষের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মুলাইদ রঙ্গিলা বাজার থেকে ভোটারদের মাঝে গণসংযোগ চালিয়ে বেকারি মোড়, আশফাক মোড়, মাওনা বাজার ধনুয়া সড়ক হয়ে এম সি বাজারে এসে তা শেষ হয।

এসময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ¯েøাগান ও লিফলেট বিতরণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, যুগ্ন আহ্বায়ক শাজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশি, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান রমজান, তেলিহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মহিলা কেন্দ্রের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাসেল এবং পুরুষ কেন্দ্র কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল আজিজ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা আব্দুল হেলিম, রফিকুল ইসলাম (সোহেল)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ আগ্রহী ভোটারগণ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোন বিকল্প নেই বলে তাঁরা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728