• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন: জামায়াত বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট নির্বাচনি দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা টাকা ও ক্ষমতার প্রলোভনে ইসলামী আন্দোলন আপস করেনি: চরমোনাই পীর শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : / ২৫ বার
আপডেট বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৮৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। ১৪ থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদ রয়েছে বিজ্ঞপ্তিতে।

চাকরির বিবরণ
১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস।

বেতনস্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: ইঞ্জিন চালক
পদসংখ্যা: ১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
পদসংখ্যা: ১০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

*১–৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম
প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

*অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০টা।

নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা, বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো পরিবর্তন/সংশোধন (যদি থাকে) এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728