• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : / ২০ বার
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান তারেক রহমান।

আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচনি ভাষণ দেবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।

ইসি জানিয়েছে, অন্য কোনও রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধানকে তাদের চাহিদামত আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন। অন্য কোনও দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728