• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : / ২০ বার
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না। তাদেরকে বাচ্চা-কাচ্চা, নাতি-পুতি বলে অবজ্ঞা করা হচ্ছে। এতে আমি বিস্মিত, লজ্জিত।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজনে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, যাদের কারণে জেল থেকে মুক্তি, দেশে ফিরে আসা, নির্বাচনের কথা বলা—এখন তাদেরকে অস্বীকার করছেন! লজ্জা—এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না।

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, আপনারা একদিকে বলছেন, মায়েদের হাতে আপনারা ফ্যামিলি কার্ড তুলে দিবেন। আবার সেই মায়েদের গায়েই আপনারা হাত দিচ্ছেন। আপনারা মা’দেরকে কিভাবে দেখবেন, এখনই বোঝা যাচ্ছে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান? পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

আগামী দিনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করবেন বলেও জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা মহানগর উত্তরে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031