• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

শ্রীপুর থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : / ২৯ বার
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অপহৃত পাঁচ বছরের একটি শিশুকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফুলপুর উপজেলা রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

অপহৃত শিশুটি শ্রীপুরের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। অপহরণকারী অভিযোগে গ্রেপ্তার মোছা. রুমেলা খাতুন (২৯) ফুলপুরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

শিশুর বাবা জানান, গতকাল মঙ্গলবার তাঁর মেয়ে স্কুল থেকে বাসায় আসার পরপরই রুমেলা নামের এক নারী চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিন বেলা ১টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল করে আমাকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। না হলে মেয়ের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানার অভিযোগ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত শিশুটি উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

নাছির আহমদ আরও বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার নারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031