• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

গাজীপুর-৩ আসনে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে :ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু

নিজস্ব প্রতিবেদক : / ৩৪ বার
আপডেট রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

জাতীয়তাবাদী শক্তি তথা আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার প্রতি মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। যার কারণেই সারা দেশে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ চায়, আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশসেবা করুন—এটাই মানুষের প্রত্যাশা। জিয়া পরিবারের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা এখন তারেক রহমানের প্রতিও দেখতে পাচ্ছি।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার জনগণের কাছ থেকে আমরা বিপুল সাড়া পাচ্ছি। আমাদের নিবেদিতপ্রাণ কর্মীরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। যুব সমাজসহ দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই সুযোগ তৈরিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক ভূমিকা ছিল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সঙ্গে গাজীপুর-৩ আসনের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন করা হবে।

গণসংযোগকালে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফরসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031