• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ বার
আপডেট রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. হারুন-অর-রশিদ।

ওসি জানান, ডাচ-বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমানসহ তার এক সহকারী। বিকেল সোয়া ৪টার দিকে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারীদের মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031