• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবেন তারেক রহমান শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের ঈমানী দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচল বন্ধ ৩ দিন ১২ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ইইউ-এর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার গণভোটের আগে জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: আলী রিয়াজ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান

আজ দেখা যায়নি শাবানের চাঁদ, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : / ৩৩ বার
আপডেট সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে দেখা যায়নি শাবানের চাঁদ। তাই আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩০ দিনে পূর্ণ হচ্ছে রজবের মাস। বুধবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে শাবান মাসের গণনা। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে যাপিত হবে পবিত্র শবে বরাত।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতই শবে বরাত। শবে বরাতের পর দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031